প্রথম দেখায় নাম দিলাম গোলাপি কলমি

গোলাপি কলমি
পৃথিবীর উষ্ণমণ্ডলীয় অংশে বাংলাদেশের অবস্থানের কারণে উদ্ভিদ প্রজাতির সংখ্যা ছোট্ট এ ভূখণ্ডে নেহাত কম নয়। তাছাড়া সমুদ্রের নোনা জলে বীজ ভেসে আমাদের উপকূলীয় বনে এবং দ্বীপ এলাকায় অনেক প্রজাতির গাছপালার বিস্তার ঘটেছে। তবে জানামতে বাংলাদেশের দ্বীপ এলাকাগুলোতে উল্লেখযোগ্য কোন সঠিক উদ্ভিদ জরিপ হয়নি। দেশের বনে-বাঁদারে, পথপাশে, গ্রামীণ ঝোপে অনেক প্রজাতির বুনো কলমিলতা দেখা যায়। এসব কলমিলতার ফুল দেখেতে খুবই আকর্ষণীয় এবং নানান রঙে বর্ণিল।

দেশের নানান প্রান্তে ঘুরে বহু প্রজাতির কলমি ফুলের সঙ্গে পরিচয় ঘটেছে এবং তার মধ্যে একটি প্রজাতি পেয়েছিলাম যেটি বাংলাদেশের জন্য নতুন প্রজাতি ছিল। বহুদিন ধরে এক প্রজাতির কলমি লতাকে খুঁজতে ছিলাম। পুস্তক তথ্যমতে এটি দেশের উপকূল অঞ্চলে জন্মে। বরিশাল, খুলনা, বরগুনা, বাঘেরহাঁট, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী, সুন্দরবন, সোনাদিয়া দ্বীপ সহ নানান প্রান্তে বহুবছর খুঁজে সেই কলমি লতার দেখা পাইনি। কলমি লতায় ফুল না ফুটলে তাদের প্রজাতি সনাক্ত করা কঠিন, কারণ পাতার গঠনশৈলি একই রকম অনেকগুলি প্রজাতির ক্ষেত্রে।

সেন্টমার্টিন দ্বীপে উদ্ভিদ ও পাখির খোঁজে বের হয়েছি শীতের সকালে। প্রধান উদ্দেশ্য গোলাপি শালিক এবং বুনোফুল। শীতের সময় গোলাপি শালিক আমাদের দেশে পরিযায়ী হয়ে আসে বিশেষ করে উপকূলীয় এলকায়। সেই দিন একটি গোলাপি শালিকের প্রথম দেখা পেয়েছিলাম। তবে গোলাপি রঙের যে অদেখা কলমি ফুলের দেখা পেয়ে যাবো সেটা ভাবেনি। সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাড়ার একটি বাড়ির কাছে পতিত অংশে লতার ঝোপ। মাঝারি লতাময় ঝোপের লতায় ফুটে আছে অসংখ্য কলমি ফুল। একটি ছড়ায় অনেক কলি। কেয়া গাছে লতাগুলি বেয়ে ওঠে মাঝারি ঝোপ তৈরি করেছে। হ্যাঁ, এটিই সেই কলমি লতা যাকে অনেকদিন ধরে খুঁজেছি! কিছু ভালো ছবি নিলাম। পাতা গোলাকার, চিরসবুজ। এ লতাটিকে দ্বীপের আরো কয়েকটি জায়গাতে দেখেছি। পথের পাশেও জন্মেছে। এ দ্বীপে আরো কিছু প্রজাতির কলমি লতা পেয়েছি তবে সাগর কলমি এই কলমি ফুল সবচেয়ে সুন্দর। সকালের রোদের আলোয় পথিকের নজর কেড়ে নেয় এ কলমি ফুল। পিঁপড়া, পোক-মাকড় ও মধুপায়ী পাখির সমাগম হয় ফুলে ফুলে।

সুন্দর এ কলমি ফুল উদ্ভিদের কোন বাংলা নাম নেই। তাই নাম দিয়েছি গোলাপি কলমি। ফুলের রঙের সাথে নামটি মানানসই। তবে আমাদের দেশে আরও যে সকল গোলাপি রঙের কলমি আছে সে সকল প্রজাতির বাংলা নাম আছে। এ কলমি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Stictocardia campanulata। লতা ঝার আকারে বেড়ে ওঠে। ধারক পেলে অনেক উঁচুতে ওঠে। তবে পথের পাশে অন্যান্য গুল্ম উদ্ভিদে বেয়ে ওঠে। ফুল অনেক দূর থেকে চোখে পড়ে। এ দ্বীপ এখন পর্যটকদের দখলে। অতিরিক্ত ও অপরিকল্পিত পর্যটন দ্বীপটির জৈববৈচিত্র্যর জন্য হুমকি হয়ে দাঁড়িছে। সমুদ্রের অপার নীলজল, প্রবাল, পাখিসব ও বনফুল নিয়ে এ দ্বীপ যেন টিকে থাকে সেই কামনায়।

সৌরভ মাহমুদ
প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক
nature.sourav@gmail.com

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Email

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত সোনাদিয়া দ্বীপ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থা। প্রায় ৯ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপে রয়েছে ম্যানগ্রোভ বন, বালিয়াড়ি, লবণাক্ত জলাভূমি, কাদাময় চর এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল। কিন্তু গত এক দশকে অবৈধভাবে চিংড়ি ঘের সম্প্রসারণের কারণে দ্বীপটির প্রাকৃতিক ম্যানগ্রোভ বন দ্রুত ধ্বংস হচ্ছে। স্থানীয় পরিবেশবিদদের মতে, এই […]

বনসাই শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘পাত্রের মধ্যে গাছ’। এই শিল্পের মূল লক্ষ্য হলো শক্ত কাণ্ডবিশিষ্ট বড় গাছকে বিশেষ পদ্ধতিতে খর্বাকৃতির করে অগভীর পাত্রে রোপণ করা, যা দেখতে প্রাকৃতিক আকৃতির ক্ষুদ্র প্রতিরূপের মতো লাগে। এই প্রক্রিয়ায় গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাকে নান্দনিক ও শৈল্পিক রূপ দেওয়া হয়।​ বনসাই এর ইতিহাস ও উৎপত্তি বনসাইয়ের […]

সোয়াচ অব নো গ্রাউন্ড মেরিন সংরক্ষিত এলাকা (Swatch of No Ground Marine Protected Area) বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি গভীর খাদ বা সাগরবদ্ধ এলাকা, যা ২০১৪ সালের ২৭ অক্টোবর নজরে আসে। এই এলাকা ১,৭৩,৮০০ হেক্টর (৪,২৯,০০০ একর) বিস্তৃত এবং এটি বঙ্গোপসাগরের এক অন্যতম গুরুত্বপূর্ণ জলের অংশ হিসেবে পরিচিত। এটি সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে […]

জলবায়ু পরিবর্তন (Climate Change) একটি বৈশ্বিক সমস্যা, যা বিশ্বব্যাপী পরিবেশ, প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার ওপর গভীর প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন মূলত পৃথিবীর সাধারণ তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়া ব্যবস্থার পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ের হার বৃদ্ধি করে চলেছে। এটি এমন একটি সমস্যা যা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমস্ত বিশ্বব্যাপী এর প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তন কি […]

সমুদ্র ফেনা সাধারণত উপকূলীয় অঞ্চলগুলিতে দেখা যায়। এটি সমুদ্রের পানির উপরের স্তরে তৈরি হওয়া এক ধরনের ফেনিল স্তর। যখন সমুদ্রের পানিতে দ্রবীভূত জৈব উপাদান, যেমন শৈবাল বা প্ল্যাঙ্কটনের অবশিষ্টাংশ, বাতাস পানির স্রোতের সঙ্গে মিশ্রিত হয় তখন এটি গঠিত হয়। সমুদ্রের ঢেউয়ের গতিশীল প্রক্রিয়ায় এই উপাদানগুলো ফেনায় রূপান্তরিত হয়। ফেনাগুলো সাধারণত সাদা রঙের হলেও কখনো কখনো […]

তপ্ত রোদে সমুদ্রের ঢেউয়ের শব্দে ভরা একটি সাদা বালুর সৈকতে হাঁটার অনুভূতি অনন্য। কিন্তু আপনি কি জানেন, এই সুন্দর সাদা বালির পেছনে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য কারিগরের কাজ— প্যারটফিশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই বালি মূলত প্যারটফিশের মল থেকে তৈরি। প্যারটফিশের মল: প্যারটফিশ, তাদের উজ্জ্বল রঙ এবং পাখির ঠোঁটের মতো আকৃতির দাঁতের জন্য পরিচিত। প্রায় […]

মাঝে মাঝে নির্জন কোন সবুজ বনের পথ দিয়ে হেঁটে চলার সময় দেখা হয়ে যায় হলুদ কিম্বা লাল রঙের ফুলেভরা কোন বৃক্ষের সঙ্গে। বনতল থেকে উপরের দিকে তাঁকালে ডালপালাসহ ফুলের বিন্যাস অপূর্ব লাগে। মনকে আবিষ্ট করে তোলে সেই রূপধারা। সাদা কিংম্বা নীল আলোর আকাশের নীচে বেড়ে ওঠা বনে এরকম অনেক বৃক্ষ রয়েছে যাদের ফুলের সৌন্দর্য মুগ্ধ […]

বাংলাদেশের বন-বাদারে প্রায় ১৭৮ প্রজাতির অর্কিড জন্মে (সূত্র: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ, খণ্ড-১২)। বাংলাদেশের অর্কিডের তালিকায় যুক্ত হলো নতুন একটি প্রজাতি ইউলোফিয়া অবটিউজা (Eulophia obtusa) । রাজশাহী এলাকার একটি প্রাকৃতিক ঘাসবনে এ প্রজাতির অর্কিডর ফুলের দেখা পাওয়া যায় ২০০৮ সালে। কিন্তু প্রজাতিটি কোন উদ্ভিদ গবেষকের দৃষ্টিগোচর না হওয়ার কারণে সনাক্ত করা হয়নি। ২০১৪ সালের […]

‘পাড়াগাঁর পথে তারে পাবে নাকো আর; রয়েছে অনেক কাক এ-উঠানে তবু সেই ক্লান্ত দাঁড়কাক নাই আর; অনেক বছর আগে আমে জামে হৃষ্ট এক ঝাঁক দাঁড়কাক দেখা যেত দিন রাত-সে আমার ছেলেবেলাকার কবেকার কথা সব; আসিবে না পৃথিবীতে সেদিন আবার:’ – রূপসী বাংলা জীবনানন্দ দাশের কবিতা প্রকৃতির গভীরতর ছোঁয়া মিশানো। তিনি পাখিদের কবি। কবি জীবনানন্দকে পাখপাখালি […]

শালিক, সবার চেনা পাখি। প্রধানত চার প্রজাতির শালিক আমাদের চারপাশে প্রতিদিন ঘুরে বেড়ায়। তারা হলো ভাত শালিক, পাকড়া শালিক, ঝুঁটি শালিক এবং খয়রালেজ কাঠশালিক। শালিকের বিচিত্র রঙ এবং ডাকাডাকি বেশ আকর্ষণীয়। শালিক চিরসবুজ ঘন বনে, লোকালয়ে, গ্রামীণ বনে বাস করে। যাদের মধ্যে কয়েক প্রজাতি সুলভ, কয়েকটি দূর্লভ এবং কয়েকটি প্রজাতি পরিযায়ী হয়ে আসে। পরিযায়ী শালিকের […]