স্বেচ্ছায় সূঁচের ওপর ঝুঁকে টিকা নিচ্ছে বাইসন!

টিকা নিচ্ছে বাইসন

দুটি তরুণ বাইসন ষাঁড় নিজেই টিকা নেওয়া শিখেছে, এমনটাই জানিয়েছে কেন্টের একটি প্রাণী উদ্যান। ক্যান্টারবেরির কাছে ওয়াইল্ডউড পার্কের তত্ত্বাবধায়করা জানিয়েছেন, তারা ষাঁড় দু’টিকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন যাতে তারা স্বেচ্ছায় সূঁচের ওপর ঝুঁকে টিকা নিতে পারে।

এই পদ্ধতিটি প্রচলিত ডার্টিং (অচেতন করার ইনজেকশন) পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাণী আচরণ ব্যবস্থাপনা কর্মকর্তা বেকি কপল্যান্ড বলেন, “এই আগের পদ্ধতিটি প্রাণীদের জন্য খুব একটা সুখকর ছিল না।”

তিনি আরও বলেন, “ডার্টিং বেশ চাপের এবং মোটেও আরামদায়ক নয়, তাই আমরা এর বিকল্প কিছু খুঁজছিলাম।”

স্বাধীনতার সুযোগ পাচ্ছে বাইসন

মিস কপল্যান্ড বলেন, নতুন দুই বছরের ষাঁড়, ফিউরি ও হেইজকে “অতিরিক্ত স্বাধীনতার সুযোগ” দিতে চেয়েছে তার দল।

তিনি ব্যাখ্যা করেন, “আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা নিজের ইচ্ছায় ইনজেকশনের সিরিঞ্জে ঝুঁকে পড়ে। এতে প্রাণীগুলোর কাছে এই প্রক্রিয়াটি আরও স্বাচ্ছন্দ্যময় হবে।”

টিকাদানের এই পদ্ধতির সঙ্গে বাইসনদের অভ্যস্ত করতে কয়েক মাস ধরে বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়।

মিস কপল্যান্ড বলেন, “আমরা শুরুতে শান্ত আচরণকে উৎসাহিত করেছি এবং প্রাণীগুলোর সঙ্গে প্রশিক্ষকদের ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার কাজ করেছি।”

তিনি আরও বলেন, “এরপর আমরা টার্গেট ট্রেনিং করিয়েছি, যেখানে বাইসনদের শরীরের পাশের অংশটি বেড়ার দিকে ঘুরিয়ে দেওয়ার অভ্যাস করানো হয়েছে।”

তিনি বলেন, “প্রক্রিয়াটি শেষ হওয়ার পরপরই বাইসনরা আবার প্রশিক্ষণে ফিরে আসে, যা দেখায় যে এটি তাদের জন্য আগের পদ্ধতির মতো চাপের ছিল না।” এখন এই পদ্ধতি পার্কের অন্যান্য প্রাণীদের, যেমন এল্ক ও নেকড়ের জন্যও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সূত্র: বিবিসি

পড়ুন: জীবনানন্দের পাখি : এক ঝাঁক দাঁড়কাক ক্লিক

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Email

জেলাডা বেবুন (Gelada Baboon) একটি অনন্য ও আকর্ষণীয় প্রাইমেট প্রজাতি, যা শুধুমাত্র ইথিওপিয়ার সুউচ্চ পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। বৈজ্ঞানিকভাবে ‘Theropithecus gelada’ নামে পরিচিত এই প্রাণীগুলো দেখতে অনেকটা সাধারণ বেবুনের মতো হলেও তাদের আচরণ, খাদ্যাভ্যাস এবং সামাজিক গঠন উল্লেখযোগ্যভাবে ভিন্ন। চলুন, এই রহস্যময় ও চমকপ্রদ প্রজাতিটি সম্পর্কে বিস্তারিত জানি। জীবিত ফসিলের মতো এক বিরল প্রজাতি জেলাডা […]

বাঘ (Panthera tigris) পৃথিবীতে বসবাস করছে প্রায় ২০ লাখ বছর ধরে। গবেষকদের মতে, বাঘের আদি পূর্বপুরুষ ইউরেশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং সময়ের সাথে সাথে বিভিন্ন জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিয়ে ভিন্ন ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়েছে। ফসিল রেকর্ড অনুযায়ী, প্লাইস্টোসিন যুগ থেকেই বাঘের অস্তিত্ব পৃথিবীতে রয়েছে। প্রাচীনকালে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বাঘের বিস্তৃতি […]

প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এক অসাধারণ পাখি দেখা যায়- ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ড (Fregata magnificens)। বিশাল ডানা, অবিশ্বাস্য উড়ার ক্ষমতা এবং চুরি করার কৌশলের জন্য পরিচিত এই পাখিটি প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়। আকাশের প্রকৃত মাস্টার ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ডের ডানার বিস্তার ২.৩ মিটার (৭.৫ ফুট) পর্যন্ত হতে পারে, কিন্তু ওজন মাত্র ১.৫-৩.৫ পাউন্ড! তাদের শরীরের তুলনায় […]

ভোঁদড় পৃথিবীর অন্যতম চতুর ও দক্ষ শিকারি প্রাণী। এরা মূলত জলাশয়ে বসবাস করলেও স্থলভাগেও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। তবে খুব কমসংখ্যক লোমশ প্রাণী জলীয় পরিবেশের সঙ্গে নিজেদের এতটা মানিয়ে নিতে পেরেছে। মাছ ধরার অসাধারণ দক্ষতার জন্যই এরা জলাশয়ে টিকে থাকার সুবিধা পেয়েছে। পৃথিবীর প্রায় সব মহাদেশের নদীগুলোতে আজও এদের দেখা যায়। ভোঁদড়ের বাসস্থান ও বিস্তৃতি […]

মান্দারিন হাঁস (Mandarin Duck) প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এর অপরূপ সৌন্দর্য, বর্ণিল পালক, এবং রহস্যময় জীবনযাত্রা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। বিশ্বব্যাপী এই হাঁসের কদর রয়েছে, বিশেষ করে ফটোগ্রাফার ও বন্যপ্রাণী গবেষকদের কাছে। চলুন, এই রঙিন পাখিটির জীবন সম্পর্কে বিস্তারিত জানা যাক। মান্দারিন হাঁসের পরিচিতি মান্দারিন হাঁসের বৈজ্ঞানিক নাম Aix galericulata। এটি এনাটিডি (Anatidae) পরিবারভুক্ত একটি জলচর […]

প্রকৃতির অপার রহস্যের মাঝে মা-বাবার নিঃস্বার্থ ভালোবাসা অন্যতম বিস্ময়কর বিষয়। কিছু প্রাণী আছে যারা সন্তান জন্মের পর কোনো যত্নই নেয় না, আবার কিছু প্রাণী আছে যারা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে সন্তানদের সুরক্ষা ও লালন-পালনের জন্য। এই প্রতিবেদনে আমরা এমন পাঁচটি প্রাণীর কথা জানব, যারা সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। ১. ওয়েডেল সিল (Weddell […]

একটি ডি-এক্সটিঙ্কশন (বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার) কোম্পানি কোলসাল (Colossal) ম্যামথ এবং ইঁদুরের জিনগত পরিবর্তন একত্রিত করে একটি লোমশ ইঁদুর তৈরি করেছে। মাউসের শরীরে ম্যামথের জিন পরিবর্তন বিলুপ্ত উলি ম্যামথ (Mammuthus primigenius) এবং মাউসের লোম বৃদ্ধি সংক্রান্ত পরিবর্তনগুলোর সংমিশ্রণে কোলসাল তাদের নতুন জিন-সম্পাদিত ‘উলি মাউস’ তৈরি করেছে। ৪ মার্চ কোম্পানিটি এক প্রেস বিজ্ঞপ্তি ও গবেষণা প্রাক-প্রকাশন […]

এশিয়া মহাদেশ প্রাণবৈচিত্র্যে ভরপুর, এখানে বিস্তৃত বনাঞ্চল, পর্বতমালা, মরুভূমি এবং নদ-নদীতে বাস করে বহু অনন্য ও বিরল প্রজাতির পাখি। এদের মধ্যে কিছু পাখি তাদের অনন্য রঙ, শারীরিক গঠন, আচরণ ও ডাকের কারণে বিশ্বজুড়ে জনপ্রিয়। এই নিবন্ধে আমরা এশিয়ার সবচেয়ে অনন্য ৫টি পাখির কথা জানব, যার মধ্যে রয়েছে আমাদের পরিচিত হট্টিটি পাখি। ১. হট্টিটি (Red-wattled Lapwing) […]

গিরগিটি হল সরীসৃপ শ্রেণির একটি আকর্ষণীয় প্রাণী, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। এদের বিভিন্ন প্রজাতির মধ্যে কিছু অসাধারণ রঙ পরিবর্তনের ক্ষমতা, শিকার ধরার অভিনব কৌশল এবং বিচিত্র আকারের জন্য বিখ্যাত। চলুন জেনে নিই বিশ্বের শীর্ষ ১০ গিরগিটি সম্পর্কে। ১. প্যান্থার গিরগিটি (Panther Chameleon) প্যান্থার গিরগিটি বিশ্বের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় গিরগিটি, যা প্রধানত মাদাগাস্কারের […]

রয়েল বেঙ্গল টাইগার (বৈজ্ঞানিক নাম: Panthera tigris tigris) পৃথিবীর অন্যতম বিখ্যাত বাঘ প্রজাতি এবং বাঘের ছয়টি বিদ্যমান উপপ্রজাতির একটি। এরা প্রধানত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাস করে, বিশেষত সুন্দরবনের ম্যানগ্রোভ বন এই বাঘের বাসস্থানের জন্য বিখ্যাত। বাঘের সৌন্দর্য, শক্তি এবং বৈশিষ্ট্যের কারণে এটি বন্যপ্রাণীর রাজা হিসেবে পরিচিত। বৈশিষ্ট্য রয়েল বেঙ্গল টাইগারের শরীর হলুদাভ কমলা রঙের, […]