পার্কার সোলার প্রোব: সূর্যের কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়ল নাসা

পার্কার সোলার প্রোব

নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ সম্প্রতি সূর্যের সর্বাধিক নিকটবর্তী অবস্থানে পৌঁছে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশ সময় ২৭ ডিসেম্বর, শুক্রবার, সকাল ১১টায় প্রোবটি সূর্যের পৃষ্ঠ থেকে প্রায় ৩৮ লাখ মাইল (প্রায় ৬১ লাখ কিলোমিটার) দূরত্বে পৌঁছায়, যা পূর্বে কোনো মানবনির্মিত যন্ত্রের পক্ষে সম্ভব হয়নি।

পার্কার সোলার প্রোবের সাফল্য

এই সাফল্যকে বিজ্ঞানীরা ১৯৬৯ সালে চাঁদে প্রথম মানব অবতরণের সঙ্গে তুলনা করছেন। প্রোবটি সূর্যের এত কাছাকাছি পৌঁছানোর পর একটি আলোক সংকেত পাঠায়, যা থেকে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি সঠিকভাবে কাজ করছে। মহাকাশযানটি এমনভাবে প্রোগ্রাম করা ছিল যে, নির্দিষ্ট দূরত্বে পৌঁছালেই এটি সংকেত পাঠাবে। এই সংকেত পাওয়ার পর নাসার মিশন ডিরেক্টরের সহযোগী পরিচালক নিকলা ফক্স এক ভিডিও বার্তায় জানান, ‘আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি। যখন পার্কার সোলার প্রোব এই ইতিহাস রচনা করেছে তখন আমরা প্রোবের সঙ্গে যোগাযোগ করতে পারিনি ঠিকই, তবে নির্দিষ্ট দূরত্বে পৌঁছে যে এখনো প্রোবটি ঠিক আছে, তার প্রমাণ ওই আলোক সংকেত। ওটার জন্যই আমরা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলাম’।

বর্তমানে প্রোবটি সূর্যের চারপাশে বুধের কক্ষপথের চেয়েও প্রায় ১০ গুণ কাছাকাছি অবস্থানে রয়েছে এবং ঘণ্টায় প্রায় ৬ লাখ ৯০ হাজার কিলোমিটার গতিতে চলমান। এই গতিতে কোনো প্লেন চললে এক মিনিটের কম সময়ে ঢাকা থেকে কানাডায় পৌঁছানো যেত।

নাসা নিশ্চিত করেছে যে, আগামী ১ জানুয়ারির আগে মহাকাশযানটি আর কোনো সংকেত পাঠাবে না। তবে জানুয়ারির শেষের দিকে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য পাওয়া যাবে। তখন প্রোবটি সূর্য থেকে আবার দূরে সরে যাবে।

সূর্যের ব্যাপারে এখনও অনেক তথ্য আমাদের অজানা। উদাহরণস্বরূপ, সৌরপৃষ্ঠ থেকে সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি, যা সাধারণত হওয়ার কথা নয়। কেন এমন হচ্ছে তা এখনও নিশ্চিতভাবে বলা যায় না। এমন আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজতেই ২০১৮ সালে পার্কার সোলার প্রোব উৎক্ষেপণ করা হয়েছিল। প্রায় ৬ বছর পর প্রোবটি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছেছে।

এই সময় প্রোবটিকে সর্বোচ্চ ৯৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে। এমন তাপমাত্রা সহ্য করতে পারে, সে কথা মাথায় রেখেই প্রোবটি ডিজাইন করা হয়েছে। সম্ভবত ২০২৫ সালের শুরুর দিকেই সূর্য সম্পর্কে আরও চমকপ্রদ কিছু তথ্য পাওয়া যাবে।

এই মিশনের সাফল্য সূর্য সম্পর্কে আমাদের বোঝাপড়ায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সৌরবায়ুর উৎসসহ বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর খুঁজতে সহায়তা করবে।

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Email

চাঁদ পৃথিবীর জন্য শুধু একটি সৌন্দর্য নয়, এটি আমাদের গ্রহের জীববৈচিত্র্য, জলবায়ু এবং মৌলিক ভারসাম্যের জন্য অপরিহার্য। যদি চাঁদ হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে পৃথিবীতে যে বিপর্যয় নেমে আসবে, তা কল্পনাকেও হার মানায়। 🌊 সমুদ্রের জোয়ার-ভাটা ও উপকূলীয় বাস্তুসংস্থান চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর জোয়ার-ভাটার প্রধান চালক। চাঁদ না থাকলে জোয়ার-ভাটার উচ্চতা ৫০% থেকে ৭৫% পর্যন্ত […]

মানুষের চোখের একটি পলক ফেলতে গড়ে সময় লাগে ০.২৫ সেকেন্ড। এই ক্ষণিক সময়েই মহাবিশ্বে ঘটে যায় অসংখ্য বিস্ময়কর ঘটনা। চলুন, এক পলকের এই সময়টুকুতে কী কী ঘটে তা জেনে নিই:​ 🌌 মহাবিশ্বের বিস্ময়কর পরিবর্তন নতুন নক্ষত্রের জন্ম: প্রতি সেকেন্ডে মহাবিশ্বে গড়ে ৩,০০০ থেকে ৪,৮০০ নতুন নক্ষত্র জন্ম নেয় ।​ নক্ষত্রের বিস্ফোরণ: প্রতি সেকেন্ডে প্রায় ১,০০০ […]

প্রকৃতির মাঝে লুকিয়ে আছে অসংখ্য বিস্ময়কর ঘটনা, যেগুলো আমাদের মুগ্ধ করে রাখে। বায়ুমণ্ডলে সূর্যের আলো ও বরফ কণার সংমিশ্রণে সৃষ্টি হয় কিছু চমকপ্রদ আলোকপ্রভাব, যা সচরাচর দেখা যায় না। এই ধরনের কিছু অসাধারণ বায়ুমণ্ডলীয় ঘটনার মধ্যে পারহেলিয়া (Parhelia), সার্কাম হরাইজন আর্ক (Circumhorizon Arc), সান পিলার (Light Pillar) এবং সূর্য বলয় (Sun Haloes) বিশেষভাবে উল্লেখযোগ্য। চলুন, […]

ডেনেব, আমাদের গ্যালাক্সির অন্যতম উজ্জ্বল তারা, শতাব্দীর পর শতাব্দী ধরে জ্যোতির্বিদ ও রাতের আকাশপ্রেমীদের মুগ্ধ করে রেখেছে। সিগনাস (Cygnus) বা রাজহাঁস নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল তারা হিসেবে এটি গ্রীষ্মকালীন ত্রিভুজের (Summer Triangle) একটি গুরুত্বপূর্ণ অংশ। ডেনেব শুধু একটি মনোমুগ্ধকর মহাজাগতিক বস্তু নয়, এটি বিশাল তারার জীবনচক্র বোঝার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিবন্ধে আমরা ডেনেবের বৈশিষ্ট্য, জ্যোতির্বিজ্ঞানে […]

অ্যান্টারেস (Antares) হল মঙ্গলগ্রহের প্রতিদ্বন্দ্বী, আকাশের এক বিশাল লাল তারা, যা বৃশ্চিক (Scorpius) নক্ষত্রমণ্ডল-এর উজ্জ্বলতম সদস্য। এটি শুধুমাত্র উজ্জ্বলই নয়, বরং মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় তারাগুলোর একটি। এটি লাল অতিদানব (Red Supergiant)- মৃতপ্রায় নক্ষত্র, যা মহাবিশ্বে এক মহাবিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। এক বিশাল দৈত্য নক্ষত্র অ্যান্টারেস আমাদের সূর্যের তুলনায় ৭০০ গুণ বড়, যা একে মহাবিশ্বের অন্যতম বৃহৎ […]

আলদেবারান, বৃষ রাশির উজ্জ্বলতম নক্ষত্র, রাত্রির আকাশের অন্যতম চিত্তাকর্ষক জ্যোতিষ্ক। প্রাচীনকালে একে ‘বৃষের চক্ষু’ বলা হতো। এটি একটি কমলা রঙের দৈত্য নক্ষত্র, যা হায়াডিস তারকা গুচ্ছের কাছাকাছি অবস্থান করে। জ্যোতির্বিজ্ঞান, পুরাণ এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আলদেবারান মানুষের কল্পনাকে যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছে। ভৌত বৈশিষ্ট্য ও দূরত্ব আলদেবারান একটি K-শ্রেণীর কমলা দৈত্য নক্ষত্র, যার […]

সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর সমস্ত প্রাণের শক্তির প্রধান উৎস। এটি একটি বিশাল উত্তপ্ত গ্যাসের গোলক, যা মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত। সূর্যের মহাশক্তিশালী মাধ্যাকর্ষণ বল সৌরজগতের সমস্ত গ্রহকে কক্ষপথে বেঁধে রেখেছে। সূর্যের গঠন ও প্রকৃতি সূর্য মূলত প্লাজমা অবস্থায় থাকা এক বিশাল নক্ষত্র, যার ভেতরে ক্রমাগত নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া চলছে। এই […]

স্বর্ণ বিশ্বের অন্যতম মূল্যবান ধাতু, যা প্রাচীনকাল থেকে মানুষের কাছে সমাদৃত। স্বর্ণের উচ্চমূল্যের কারণ বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা যায়। প্রথমত, স্বর্ণের প্রাপ্যতা খুবই সীমিত। এটি পৃথিবীর ভূত্বকের মধ্যে অত্যন্ত কম পরিমাণে পাওয়া যায়। দ্বিতীয়ত, স্বর্ণের গুণাবলি যেমন জারা না ধরা, উজ্জ্বলতা, নমনীয়তা এবং বিদ্যুৎ পরিবাহিতা, এটিকে অত্যন্ত কার্যকরী ধাতুতে পরিণত করেছে। স্বর্ণের মূল্যের আরেকটি […]

মস্তিষ্ক কাচে পরিণত হয় প্রায় ২,০০০ বছর আগে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রাণ হারানো এক যুবকের। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, তার মস্তিষ্ক সংরক্ষিত হয়েছিল এবং উচ্চ তাপমাত্রার ছাইয়ের স্তরের কারণে কাচে রূপান্তরিত হয়েছিল। ২০২০ সালে গবেষকরা এই কাচের টুকরো খুঁজে পান এবং অনুমান করেন যে এটি একটি জীবাশ্মকৃত মস্তিষ্ক হতে পারে, তবে তখন তারা জানতেন না এটি […]

চার্লস ডারউইন Charles Darwin (১৮০৯-১৮৮২) ছিলেন একজন ইংরেজ প্রকৃতিবিদ, ভূতত্ত্ববিদ এবং জীববিজ্ঞানী, যিনি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্বের বিকাশ ঘটিয়েছিলেন। তাঁর গবেষণা ও পর্যবেক্ষণ আধুনিক জীববিজ্ঞানের অন্যতম ভিত্তি গড়ে তুলেছে। চার্লস রবার্ট ডারউইন ১২ ফেব্রুয়ারি ১৮০৯ সালে ইংল্যান্ডের শ্রুসবারিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন চিকিৎসক, আর তার দাদা ছিলেন বিখ্যাত বিজ্ঞানী ইরাসমাস ডারউইন। ছোটবেলা […]