এশিয়া: সর্ববৃহৎ স্বর্গের পতন

এশিয়া

এশিয়া পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল মহাদেশ। বিশাল এ ভূখণ্ডের বিস্তৃতি বিষুবরেখা থেকে শুরু করে মেরু বৃত্তকেও ছাড়িয়ে গেছে। বছরের ৬ মাস জুড়ে শীতকাল গ্রাস করে মহাদেশটির উত্তর অংশ। রাশিয়ার উত্তরাঞ্চলের প্রায় ৫০ লক্ষ বর্গ কিলোমিটার ভূমী ঢাকা পড়ে বরফের শুভ্র চাঁদরে। এ অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে। এ ধরণের পরিবেশে টিকে থাকা প্রায় অসম্ভব।

আর্কটিক রাশিয়া থেকে অনেক দূরে এশিয়ার রয়েছে সবচেয়ে উষ্ণ মরুভূমি, সর্বোচ্চ পর্বত আর দীর্ঘতম বনাঞ্চল। যা মহাদেশটিকে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ মহাদেশে পরিণত করেছে। কিন্তু, মহাদেশটি সবসময় এতোটা বৈচিত্র্যপূর্ণ ছিল না।

ভূতাত্ত্বিক গঠন ও হিমালয়ের সৃষ্টি

প্রায় ৯ কোটি বছর আগে, ভারতীয় উপমহাদেশ ছিল একটি দ্বীপ, যার অবস্থান ছিল এশিয়ার দক্ষিণে, মূল ভূখণ্ড থেকে অনেক দূরে। কালের বিবর্তনে এটি উত্তর দিকে ধাবিত হয়েছে, চাপ সৃষ্টি হয়েছে এশিয়া এবং উপমহাদেশের মধ্যবর্তী মাটির স্তরে। কোটি কোটি বছরের সঙ্কোচনে মধ্যবর্তী স্তর আকাশপানে ধাবিত হয়েছে, সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা। বর্তমানে, পৃথিবীর সর্বোচ্চ পর্বতগুলোর অবস্থান এখানেই। কোন কোনটির উচ্চতা সাড়ে আট হাজার মিটারেরও বেশি। ভারতীয় উপমহাদেশ এখনো উত্তর দিকে দিকে ধাবিত হচ্ছে এবং উচ্চতা বাড়ছে পর্বতগুলোর। হিমালয় পর্বতমালার ব্যাপ্তি আফগানিস্তান থেকে শুরু করে সুদূর চীনের মধ্যাঞ্চল পর্যন্ত।

হিমালয় পর্বতের পশ্চিমে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমির অবস্থান। ইরানের লুট মরুভূমিতে তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এখানকার আবহাওয়া এতোই কঠিন যে, এখন পর্যন্ত মাত্র একটি অভিযাত্রী দল মরুভূমিটি পায়ে হেঁটে পার হতে সক্ষম হয়েছে।

হিমালয় এশিয়ায় মূলত একটি দৈত্যাকার দেয়াল হয়ে দাঁড়িয়েছে। যা মহাসাগর থেকে উত্থিত মেঘমালাকে উত্তরে প্রবাহিত হতে বাধা দান করছে। ফলে, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় গড়ে উঠেছে এক নতুন ধরণের জলবায়ু। মৌসুমি বা ঋতু ভিত্তিক জলবায়ু। যেখানে বর্ষাকাল সবচেয়ে প্রভাবশালী ঋতু। বর্ষাকালের ভারি বর্ষণ, এ অঞ্চলকে জীবজগতের স্বর্গে পরিণত করেছে। গড়ে উঠেছে ঘন রেইনফরেস্ট, যেখানে প্রায় সব রকমের গাছ-গাছালি এবং প্রাণীরা সমৃদ্ধি লাভ করেছে।

সমুদ্র ও নদীর অবস্থা

এশিয়া সংলগ্ন সাগর এবং নদীসমূহ পৃথিবীর সবচেয়ে উর্বর জলাভূমি। পৃথিবীর কয়েকশো কোটি মানুষ খাদ্য এবং জীবীকার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এসব সাগরের উপর নির্ভরশীল। কিন্তু, পরিস্থিতি এখন খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে।

এশিয়ার জনসংখ্যা বর্তমানে ৪৬০ কোটিতে পৌঁছেছে। ফলে, পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশটিও বন্যপ্রাণীদের জায়গা দিতে ব্যর্থ হচ্ছে। ক্রমবর্ধমান নগরায়ন কেড়ে নিচ্ছে বন্যপ্রাণীদের আবাসভূমি। মাত্রাতিরিক্ত মৎস্য শিকার এবং দূষণে সাগর ও নদীগুলো জীবন শূন্য হয়ে পড়ছে।

এশিয়ার রাজকীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার, সুমাত্রান গণ্ডার, ওরাংওটান, সুমাত্রান টাইগারসহ অসংখ্য প্রাণী বর্তমানে বিলুপ্তির দ্বারপ্রান্তে।

নতুন সভ্যতার করাল গ্রাস যে শুধু জীবজগতকেই গ্রাস করছে, তা নয়। প্রকৃতির ভারসাম্যও চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ক্রমাগত গড় তাপমাত্রা বৃদ্ধি, হিমবাহের গলন, অনিয়মিত মৌসুমি বৃষ্টি ও হঠাৎ করে দেখা দেওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আজ মহাদেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে।

হিমালয়ের হিমবাহগুলো বহু নদীর উৎসস্থল। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইয়াংজে—এসব মহানদী কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার উৎস। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, নদীগুলো হারাচ্ছে তাদের প্রাকৃতিক ভারসাম্য। শুষ্ক মৌসুমে পানির অভাব, বর্ষাকালে ভয়াবহ বন্যা—দুইই চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে কৃষি, জনজীবন ও সম্পূর্ণ ইকোসিস্টেমকে।

প্রকৃতি তার প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। মেঘে-মেঘে বৃষ্টি কমে যাচ্ছে, আবার হঠাৎ অতিবৃষ্টিতে ধসে পড়ছে পাহাড়, প্লাবিত হচ্ছে জনপদ। সাগরের জলস্তর বাড়ছে, উপকূলীয় অঞ্চলগুলো ধীরে ধীরে বিলীন হচ্ছে সাগরের পেটে। আর এসবের মধ্যে হারিয়ে যাচ্ছে হাজার বছরের পুরোনো গ্রাম, সংস্কৃতি, ভাষা ও জীববৈচিত্র্যের ভাণ্ডার।

এশিয়ার সামগ্রিক সংকটের উৎস শুধুই জনসংখ্যা নয়—বরং আমাদের চাহিদা, লোভ, এবং প্রকৃতির প্রতি অশ্রদ্ধাই এর মূল চালিকা শক্তি। বন কেটে গড়ে উঠছে শহর, শিল্প, এবং নতুন নতুন অবকাঠামো। প্রতিটি গাছের মৃত্যু মানে একটি বাস্তুসংস্থানের মৃত্যু, একেকটি প্রাণীর বিলুপ্তি মানে খাদ্য শৃঙ্খলের দুর্বলতা।

তবে এখনও সব শেষ হয়ে যায়নি। এই মহাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের বর্তমান সিদ্ধান্তের উপর। প্রকৃতির সঙ্গে পুনরায় বন্ধুত্ব গড়া, পরিবেশ সংরক্ষণে সক্রিয় পদক্ষেপ গ্রহণ, টেকসই জীবনযাপন গ্রহণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য এশিয়া গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি দায়িত্ব।

এশিয়া এক সময় জন্ম দিয়েছিল সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্য, বিস্ময়কর ভূগঠন ও জীববৈচিত্র্যের। এখন সেই এশিয়াকে বাঁচানোর পালা। হিমালয় এখনো আকাশ ছুঁতে চায়, বন এখনো প্রাণ ফিরে পেতে চায়, নদী এখনো সুরে বয়ে যেতে চায়।

যে হিমালয়ের কল্যাণে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া জীবজগতের এক স্বর্গে পরিণত হয়েছে, সে হিমালয় এখনো উত্থিত হচ্ছে। কিন্তু, হিমালয় সৃষ্ট স্বর্গটি হারিয়ে যাচ্ছে এক মহাশক্তির দাপটে, সভ্যতার করাল গ্রাসে।

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Email

নীলনদ (Nile River) পৃথিবীর দীর্ঘতম নদী হিসেবে পরিচিত। এই নদী আফ্রিকার উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। প্রাচীন সভ্যতার বিকাশ থেকে শুরু করে আধুনিক রাজনীতি পর্যন্ত নীলনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধে নীলনদের উৎস, ইতিহাস, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক ভূমিকা ও পর্যটনের বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে। নীলনদের উৎস নীলনদ মূলত দুটি প্রধান শাখা থেকে […]

বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্যতম রহস্য, ভয় এবং কৌতূহলময় একটি জায়গা। এটি এমন একটি এলাকা, যেখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, যার কোনো ব্যাখ্যা স্পষ্টভাবে পাওয়া যায়নি। এই অঞ্চলকে ঘিরে বহু কল্পকাহিনি, ষড়যন্ত্র তত্ত্ব ও বৈজ্ঞানিক গবেষণা প্রচলিত রয়েছে। কেউ বলে, এখানে অলৌকিক শক্তির উপস্থিতি রয়েছে, আবার কেউ দাবি করে, এটি কোনো এলিয়েনদের গোপন […]

রাশিয়া পৃথিবীর সবচেয়ে বিস্তৃত দেশ, যার আয়তন প্রায় ১.৭ কোটি বর্গকিলোমিটার। এটি ইউরোপ ও এশিয়া মহাদেশ জুড়ে বিস্তৃত এবং ভৌগোলিকভাবে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। শত শত বছর ধরে রাশিয়া নানা ধরনের সমস্যার মোকাবিলা করেছে, তবে ভবিষ্যতে এটি এক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে। রাশিয়ার ঐতিহাসিক সমস্যা রাশিয়া তিনটি প্রধান চ্যালেঞ্জের সঙ্গে দীর্ঘদিন […]

আগ্নেয়গিরি ভূ-পৃষ্ঠের এমন একটি গঠন, যেখানে ভূগর্ভস্থ গলিত শিলা (ম্যাগমা), গ্যাস এবং অন্যান্য উপাদান বিস্ফোরণের মাধ্যমে বা ধীরে ধীরে নির্গত হয়। যখন এই ম্যাগমা ভূ-পৃষ্ঠে উঠে আসে, তখন তাকে লাভা বলা হয়। লাভা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে আগ্নেয়গিরির আকৃতি তৈরি হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত- পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভৌগোলিক ঘটনা। এটি এমনি একটি ঘটনা যা বেশ […]

পাপুয়া নিউ গিনি (Papua New Guinea) একটি দ্বীপরাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। ভূগোল, ভাষা, সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের দিক থেকে বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশ এটি। দেশটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত এবং এটি মূলত নিউ গিনি দ্বীপের পূর্ব অংশ ও কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। ভৌগলিক পরিচিতি পাপুয়া নিউ গিনির মোট আয়তন প্রায় ৪৬২,৮৪০ বর্গকিলোমিটার। […]

সাইবেরিয়া (Siberia) উত্তর এশিয়ার একটি বিশাল অঞ্চল, যা রাশিয়ার প্রায় ৭৭ ভাগ ভূমি দখল করে আছে। এটি উরাল পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণে কাজাখস্তান, মঙ্গোলিয়া ও চীন দ্বারা সীমাবদ্ধ। ভূগোল ও জলবায়ু সাইবেরিয়া ইউরাল পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত বিশাল এক অঞ্চল, যা রাশিয়ার মোট ভূখণ্ডের প্রায় ৭৭% জুড়ে রয়েছে। এটি […]

বোর্নিও দ্বীপ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম দ্বীপ, যা মালেশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনেই-এর মধ্যে বিভক্ত। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ এবং প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এটি ভ্রমণপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য, যেখানে সমুদ্র, পাহাড়, বনে ভরা জীবন এবং অনন্য সংস্কৃতি মিশে এক অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করে। বোর্নিও দ্বীপ এর প্রাকৃতিক সৌন্দর্য বোর্নিও দ্বীপ প্রাকৃতিক […]

চীন বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার অধিকারী একটি দেশ, যার সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সমৃদ্ধ ও বিস্ময়কর। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর সংখ্যার দিক থেকে চীন অন্যতম শীর্ষস্থানে রয়েছে। চীনের এসব ঐতিহ্যবাহী স্থান শুধু দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি নয়, বরং বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ। ১. দ্য গ্রেট ওয়াল অব চায়না (The Great Wall […]

এশিয়া, পৃথিবীর বৃহত্তম ও জনবহুল মহাদেশ, তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। হাজার বছরের ইতিহাস, স্থাপত্য, ধর্মীয় কেন্দ্র, প্রাকৃতিক আশ্চর্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য এশিয়ার বহু স্থান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই নিবন্ধে আমরা এশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে আলোচনা করবো। ১. তাজমহল, ভারত তাজমহল (Taj Mahal) […]

সুমেরু অঞ্চল বা আর্কটিক (Arctic) পৃথিবীর উত্তর মেরুর বিস্তীর্ণ বরফাচ্ছাদিত এলাকা। এটি বিশ্বের অন্যতম শীতলতম ও রহস্যময় অঞ্চল হিসেবে পরিচিত। সুমেরুর বৈচিত্র্যময় প্রকৃতি, জলবায়ু পরিবর্তন এবং এখানকার জীবজন্তু ও মানুষের জীবনধারা সম্পর্কে জানার কৌতূহল সারা বিশ্বের বিজ্ঞানী ও গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সুমেরু অঞ্চল মূলত আর্কটিক মহাসাগর এবং তার আশপাশের কিছু দেশ, যেমন কানাডা, রাশিয়া, গ্রিনল্যান্ড, […]